শেষ আড্ডা
Found poem /
এই সময়ে জ্যান্তদের আড্ডা যেমন হয়। কেমন আছি, কী হবে সামনে, কে কতদিন ঘরবন্দী। বনের মোষ তাড়াইয়া সমাজসেবা, কিন্তু নিজের পেট চলবে কেমনে। আগামী দিনের রোজগার কেমনে হবে। ফিল্মমেকার থেকে মিমমেকার হয়ে যাওয়া। শুকনা হাসিমুখ সবার। ভাই নয়েজ খুব। ওই কার ফ্যানের আওয়াজ আসে। করোনামা কি প্র্যাংক ছিল। রাওয়ান সায়েমা একটা ব্যক্তিগত সিনেমা বানাইছে। কথা বলতে বলতে অফলাইন। আছেন নাকি। ৭২০ ডিগ্রি। ও এই কথা। আপিচাতপঙয়ের চিঠিটা পইড়েন। নেট কানেকশনটা খারাপ ভাই। সিলেকটিভ মানবতা। মিউট করেন আপনার মাইক। এখন কি শোনা যাইতেছে কথা। কথা কাটা কাটা। সাইন ল্যাঙ্গুয়েজ। নতুন আইডিয়া। বিড়ালপাখি থেইকা একটা অনলাইন ফেস্টিভ্যাল হইতে পারে। হ্যা এখন আপনারে দেখা যায় ঠিকঠাক। স্প্লিট স্ক্রিন তৈরি করতেছে আমাদের নয়া মিডিয়াভাষা। এরে বুঝা দরকার। ঘণ্টা শেষ। চলেন যাই তাইলে। আড্ডার একটা স্ক্রিনশট নেওয়া দরকার। না, রেকর্ড বাটন সবাই টিপতে পারে। না টিপাটাও পলিটিকাল মামলা। আড্ডাটা থাকুক মগজে-মেমোরিতে।