Skip to main content

সিনেমা থেইকা পালায়া কেন

Front matter /

কেন এই নাম রাখা? কেন এই নাম চালায়া যাওয়া কয়েক বছর? কেন গদ্যের ফর্মে পদ্য লেখা? কেন এত মোটিফ, নাম, এনকোডিং? কিসের ভয়?

বাড়ি থেকে পালিয়ে। ঋত্বিক ঘটকের সিনেমার নাম। সিনেমার প্লট কী, তার চেয়ে বড়: নামটা খালি মাথায় ঘুরতেছিল। সিনেমা ছিল আমার ঘর, বাড়ি। পেশায়, প‍্যাশনে। সেইখান থেইকা দিলাম: সিনেমা থেইকা পালায়া। আমি তো এইভাবেই বলি। আমার বড় হওয়া ঢাকায়। ঢাকাইয়া কুট্টিদের চারপাশে। তারই রেশ।

ডায়েরির মতো লিইখা গেছি। লিখার পর যেই ফর্ম দাঁড়াইছে, তার একাডেমিক তকমা খুঁজতে যাই নাই।

লেখাগুলা নিজের জন্য। তাই এত সংকেত। বছর দশেক পর পড়তে গিয়া দেখি, অনেক সংকেতের নয়া মানে তৈয়ার হইতেছে। কী ভাইবা লিখছিলাম, এখন সব ডিটেইল মনেও নাই।

ভয় তখন ছিল নিজের তৈরি ইমেজ নিয়া। কিম্বা আমার অ্যাটাচমেন্ট স্টাইলের কারণে। নিজেরে রিচার্জ করার জন‍্য সময়ে সময়ে পালানোটা আমার জন্য জরুরি।

সিনেমাতে ছিলাম। বলতাম সিনেমা যাপন। সিনেমার নন্দনতত্ত্ব, নির্মাণ কৌশল, উৎপাদন আর বিপণনের বাজার: সবটা নিয়াই। জীবিকার বাইরেও চিন্তা-ধ্যান ছিল সিনেমা ঘিরা। আসলে ঘোর।

ঘোর কাটতে শুরু করে যখন প্যাটার্ন দেখি। সিনেমা জগতের টক্সিসিটি। সিনেমা যদি বাড়ি হয়, আমি সেই বাড়ি থেইকা পালাইতে চাই। কই যাইতে হবে তখন, জানি না। অন্য কোনো বাড়িতে কড়া নাড়বো, নাকি বাড়ির বাইরে থাকবো: এই বাইনারিতে ছিলাম।

ত্রুফোর ‘ডে ফর নাইট’ যেমন। সিনেমা বানানির গল্প, কিন্তু পরিচালক আরও কিছু কইতে চান। সিনেমার বাইরেও সিনেমা চলে, যারে আমরা সিনেমা বলি না। অথচ সেইখানেও থাকে রেপ্রিজেন্টেশন, তার পলিটিক্স, লেন্স, আর ফ্রেমের বাইরে বাদ দেওয়া অংশ। অন্য ডিসকোর্সে উঁকি বা ডুব। তার সঙ্গে বাহাস। এইগুলাও সিনেমা যাপনেরই অন্য গল্প।

কবীর সুমনের গানে যেমন: পালাতে চাই যত, সে আমার আসে পিছু পিছু।

— ইশতিয়াক জিকো, ২০২৬

Endnotes

I forget, therefore I log.

On the title. Bari Theke Paliye (The Runaway, 1958) is a film by Ritwik Ghatak. Its name stayed in my head more than its plot. Cinema was my home, in profession and in passion. সিনেমা থেইকা পালায়া is Ghatak’s title said the way I speak. I grew up in Dhaka, around Dhakaiya Kutti speech, and the title carries its trace.

On the form. I wrote these like a diary. Most first appeared on Facebook. That was the age of the feed: status, comment, like, share. The short reel had not yet arrived. I did not look for an academic label for the form that came out. In this edition each piece carries a plain form label: free verse, prose poem, field note, call.

On the codes. I wrote for myself, so the writing is full of signs. Reading it ten years later, I find many signs making new meanings, and I no longer remember every detail of what I meant. The Revisited notes after some entries keep remembered circumstance, source evidence and present reading apart. They are not translations.

On the fear. The fear then was about the image I had made of myself, or it came from my attachment style. Escaping, from time to time, is how I recharge. In June 2017 I told Nazmul Hoque Nayeem that idle work carries a political duty, and that the urge to run away seems to avoid it (interview, 2017). I named these logs after escape anyway.

On the binary. If cinema is a home, I could knock on another door or stay outside. François Truffaut’s Day for Night (1973) is a film about making a film, and it says more than that. Cinema runs outside what we call cinema. Representation, its politics, the lens and what the frame leaves out are there too. Looking into other disciplines, diving into them, arguing with them: these are other stories of living in cinema. The closing line is from a song by Kabir Suman.

On reading this edition. Numbered pieces are logs, and keep their original identifiers. Missing numbers are logs left out of this edition. Three unnumbered pieces in মহড়া are calls written for Biralpakhi Cine Club, placed by date among the logs. বাড়ি কোথায় opens the book. ১০৪.২ / ইস্টে হোম closes the numbered logs. শেষ আড্ডা follows as a coda. The Bangla mixes colloquial speech, literary diction, technical vocabulary and borrowed expressions, and I have kept those shifts. Original dates mark when the source texts were written. Revisions made in 2026 are marked.