Found poem /
শেষ আড্ডা
অনলাইন আড্ডার পয়লা পর্ব হইলো।
এই সময়ে জ্যান্তদের আড্ডা যেমন হয়।
লাইভ ওয়েবিনার বা গুরুগম্ভীর টকশো না।
ভারী নামের উছিলায় অনলাইনে খোঁজখবর।
মনের কথা শোনা। পেটের কথা বলা।
কেমন আছি
কী হবে সামনে
কে কতদিন ঘরবন্দী
বনের মোষ তাড়াইয়া সমাজসেবা
নিজের পেট চলবে কেমনে
করোনামা কি প্র্যাংক ছিল
আগামী দিনের রোজগার কেমনে হবে
ফিল্মমেকার থেকে মিমমেকার হয়ে যাওয়া
শুকনা হাসিমুখ সবার
ভাই নয়েজ খুব
ওই কার ফ্যানের আওয়াজ আসে
রাওয়ান সায়েমা একটা ব্যক্তিগত সিনেমা বানাইছে
কথা বলতে বলতে অফলাইন
আছেন নাকি
৭২০ ডিগ্রি
ও এই কথা
আপিচাতপঙয়ের চিঠিটা পইড়েন
নেট কানেকশনটা খারাপ ভাই
সিলেকটিভ মানবতা
মিউট করেন আপনার মাইক
We Are One Festival হবে কিন্তু সামনে
এখন কি শোনা যাইতেছে কথা
কথা কাটা কাটা
সাইন ল্যাঙ্গুয়েজ
নতুন আইডিয়া
বিড়ালপাখি থেইকা একটা অনলাইন ফেস্টিভ্যাল হইতে পারে
হ্যা এখন আপনারে দেখা যায় ঠিকঠাক
স্প্লিট স্ক্রিন তৈরি করতেছে আমাদের নয়া মিডিয়াভাষা
এরে বুঝা দরকার
ঘণ্টা শেষ
চলেন যাই তাইলে
আচ্ছা আমাদের আড্ডার একটা স্ক্রিনশট নেওয়া দরকার।
আড্ডা যেমন হয়।
জ্যান্ত আড্ডার কোনো ভিডিও দলিল থাকে না।
রেকর্ড বাটন তো আজকাল সবাই টিপতে পারে।
না টিপাটাও তো পলিটিকাল মামলা হইতে পারে।
এইসব আড্ডার রেশ থাকুক মগজে-মেমোরিতে।
জ্যান্ত থাকলে নিশ্চয়ই আরও আড্ডাও হবে।
আরও পর্ব হবে।
আরও আরও জ্যান্ত মানুষ নিয়া।
ততদিন আপনি জ্যান্ত থাইকেন।
সুস্থ রাইখেন নিজেরে।
দুঃসময়ে সময় দেয়ার জন্য ভালোবাসা নিয়েন।