Skip to main content

Ishtiaque Zico

Poetry /

১০৩.২ / ব

— বোঝা —

পরীমনি বোঝো
হেজেমনি বোঝো না

— বাঁশি —

মানুষ মরে বারবার
মরহুম হয় শেষবার

— ব্লাই —

নারী পুরুষ বাইনারি
বিলাই সাজি লেজ নাড়ি

— ব —

দুঃখে ডুব
চাই যে খুব

‍‍— বি —
ক্ষমা বিরাট দক্ষতা
বিপক্ষ যা পক্ষ তা

— বো —

বোট কা
ভোট খা

— ব্রো —

স্রোতে
ব্রো তে
সয়লাব

— বেল —

খাটলে জেল
পায় নোবেল

— লভ্য —

যারে করো ঘৃণা
ভালোবাসো আগে

— সভ্য —

সেলিব্রিটি নব্য
শিখাইতেছে সব্য

— অসভ্য —

গডোর গায়ে চাঁদ
পোজোর পাছায় পাদ

— ভ্য —

যোগাযোগ
হীন রোগ