Skip to main content

Ishtiaque Zico

Found poem /

বিড়ালপাখির খোঁজে

বিড়ালপাখি আদতে নয়াপুরাণ।

সমকালীন হাইব্রিড মাল।
সুকুমারের যেমন হাসজারু।
বকচ্ছপ। সিংহরিণ। হাতিমি।

আদিপুরাণে যেমন ইউনিকর্ন। বোরাক।
মারমেইড। স্ফিংক্স। কিম্বা গণেশ।

বিড়াল কৌতূহলী। পাখি উড়ুক্কু।
বিড়ালপাখি এদের মন্তাজ।

বিড়ালপাখি সিগনিফায়ার।
গুরুচণ্ডাল ভাষা।

বিড়ালপাখি একটা প্রস্তাবনা।
প্রস্তাবিত সিনেমাটিক ঈশ্বর।

কোথায় পাবো তারে, বিড়ালপাখিরে?