Found poem /
ন্যারেটিভ
সিনেমারে এখন শিল্পকলার বা গল্পবলার সবচে দাপুটে মাধ্যম হিসাবে মানতেছেন। তার ক্ষমতার কাছে আপনার ইমাজিনেশনরে বন্ধক দিয়া দিছেন। প্রায় বিনা শর্তেই।
তয় সিনেমাসহ যাবতীয় শিল্পমাধ্যম গল্প বয়ন করে। বয়ানও করে। এইসব গল্প বয়ন করতে গিয়া কোন চরিত্র চয়ন করবেন, আর তারে কার লগে শয়ন করাইবেন — সেগুলা আপনে চেতনে/অচেতনে ফেলতে থাকেন বাহারি ফর্মুলায়/ফরম্যাটে/খোপে/ছাঁচে। ছাঁচগুলার গায়ে একাডেমিক পোশাক চাপায়া তার ডাকনাম দিলেন ন্যারেটিভ।
সিনেমা-সাহিত্য-সমাজ মিলায়া এই যে এত এত ন্যারেটিভ তৈয়ার হইতেছে আপনার চারপাশে — তাগো যেন ধ্বংস নাই, খালি আছে রূপান্তর; আর আছে পাটাতনে-পাটাতনে চলাচল।