Found poem /
ভারসাম্য
ভারসাম্য।
সবখানে। সাইকেল। কম্পোজিশন। ওজন।
ডিজাইন। ব্যাংক। প্রকৃতি। স্বাস্থ্য। জীবন।
মেটাফিজিক্স। জেন্ডার পলিটিক্স। ভাবেন।
ভারসাম্য।
আপনি তারে নিয়া খেলেন।
কখনও খুঁজেন। কখনও হারান।
কখনও হিসাব মিলাইতে বসেন।
ভারসাম্য।
ভাবনা মাত্র।
খুঁতখুত হইলে বাস্তবে তারে পান না।
কারণ কাছে গেলেই দেখেন, আহা, ভারসাম্যহীনতা।
ভারসাম্যহীনতা ভারসাম্য ফাংশনেরই আউটপুট।