Found poem /
রাজনৈতিক সিনেমা
সিনেমা কখন পলিটিকাল হইয়া উঠে?
বলবেন, সব সিনেমাই রাজনৈতিক। এমনকি মুনাফা নিশ্চিত করার জন্য ফরমুলা মাইনা যেই চকচকে-চটকদার সিনেমা, সেইটাও। কারণ সেখানেও ঘাপটি মাইরা থাকে কোনো গোষ্ঠীর আইডিওলজি।
কিন্তু যে সিনেমা অডিয়েন্সকে খালি সহজপাচ্য ভাবরসে মজাইতে চায়, আর সমাজে বিদ্যমান শোষণ কিম্বা তার রাজনৈতিক অভিসন্ধি ঢাইকা রাখতে চায় ছলেবলে, শুধু আইডিওলজি থাকার কারণেই কি তারে পলিটিকাল সিনেমা বলা জায়েজ?
বলবেন, রাজনৈতিক স্লোগান বা ঘটনা হাজির করলে সিনেমা পলিটিকাল হয়। আবার এমন সিনেমাও তো বাজারে হাজির আছে যা সিস্টেমের জরুরি/দরকারি সমস্যা মনে করায়া তৈরি করবে রাজনৈতিক সচেতনতা; কিম্বা অস্বস্তি।
তাইলে সেই সিস্টেম-বিরোধী সিনেমার সাথে মুনাফাপিয়াসী বা স্লোগান-আয়াসী সিনেমার মিল বা তফাত কোথায়?
সিনেমাটিক ভাষা বা নির্মাণশৈলীর মাধ্যমে সিস্টেমের চিন্তাধারার বিপরীতে কিভাবে যাওয়া সম্ভব? কনটেন্ট ছাড়াও সিনেমার ফর্ম কেমনে সিনেমারে রাজনৈতিক কইরা তুলতে ভূমিকা রাখে?