Skip to main content

Ishtiaque Zico

Found poem /

জানালা দিয়া দেখা

এইবারের থিম: জানালা দিয়া দেখা।
আমরা চাই, থিমটা যে যেমন বুঝে, তেমনেই বানাক।

থিম শোনার পর আপনার মনে কী কোনো ভাবের/ভাবনার উদয় হয় নাই?
যেমন, কীসের জানালা?
এই ভাবনা আসতে পারে। আসতে দেন।
মনের জানালা। ঘরের জানালা। বাসের কিম্বা প্লেনের জানালা।
সিএনজির খাঁচাটাও — বস্তুগত বা ভাবগত অর্থে — জানালাই।

আবার জিগাইতে পারেন, দেখাটা কেমন দেখা?
ওরে মা রে, লোকে যে কত তরিকায় কত কী দেখে!
লোকে ফেসবুকের লাইক দেখে। অমাবস‍্যার চান দেখে।
তাকায়া দেখে। ভাইবা দেখে। নাড়ি দেখে। নারী দেখে। রোগী দেখে।
মজা দেখে। মজমা দেখে। চাকরি দেখে। টু-লেট দেখে। হাইকোর্ট দেখে।
নিজের পথ নিজে দেখে। পরীক্ষার খাতা দেখে। পাত্রী দেখে।
পর্ন দেখে। হালাল দেখে। দেখা জিনিস আবার দেখে।
ভেতর থেইকা দেখে। বাইরে থেইকা দেখে।
উপর থেইকা দেখে। উপুড় হইয়া দেখে।
আই লেভেলে দেখে।

আপনিও না হয় আরেকটু দেখলেন। জানলা দিয়াই তো।
সুতরাং এই দুই পার্ট মিলায়া নিজের মতো দেখেন, দেখা প্র‍্যাকটিস করেন।
যা দেখতে পারলেন না, তারে সাউন্ডে বান্ধেন। তারপর এডিট করেন।
ফরম‍্যাটের গুল্লি মারেন।
এনড্রয়েড, ডিয়েসেলার, লাল ক‍্যামেরা — একটা হইলেই হয়।
সিনেমাটিক ভাষা নিয়া আপনার বোঝাপড়াটাই ফাইনালি আমলে আনতে চাই।