Found poem /
ভিলেন
ভিলেন মানে যাবতীয় নায়কের অ্যান্টিথিসিস।
ভিলেন মানে হিরোগিরি ফলানোর অজুহাত।
ভিলেন মানে পুরাণ পাপী: মহাভারতের শকুনী।
ত্রিপিটকের মার। দশমাথার রাবণ। দজ্জাল। কিম্বা ইবলিশ।
ভিলেন মানে বিজয়ীদের লিখা অ্যাখ্যানে পরাজিত কোনো ঘটক।
কখনও সে ঋত্বিক। কখনও অবাঙালি। অজ্ঞেয়বাদী। মানসিক রোগী।
হিন্দু। গরিব। প্রতিবন্ধী। রোহিঙ্গা।
সমকামী। নারী। কালো। কিম্বা বৃদ্ধ।
ক্ষমতাধরের বয়নে-বয়ানে এরাই তো ভিলেন হইয়া উঠে।
আপনার বাস্তবতায়/ভঙ্গিতে ভিলেন কে/কোনটা?
তারে তৈরি করেন; হাজির করেন সিনেমাভাষায়।