Poetry /
১০১.৫ / আত্মবিশ্বাস হারায়া গেলে
০১
শহরে কারও
আত্মবিশ্বাস হারায়া গেলে
তার জেনারেল ডায়েরি করার রেওয়াজ নাই
নয়তো থানাগুলার আউটসোর্সিং করতে হইতো
০২
প্রতি শহরেই থাকে
মোহাম্মদপুর ইব্রাহিমপুর মুগদাপাড়া
সবাই তা খোঁজে
কেউ তা পায়, কিম্বা তার বিকল্প বিশ্বাস
মৃতরা উন্নাসিক; জানে, অনুসন্ধান অর্থহীন