Skip to main content

Ishtiaque Zico

Poetry /

১০১.৬ / প্রিয় সমপ্রেমী সম্পর্ক

প্রিয় সমপ্রেমী সম্পর্ক,
আপনারে কী কী জানি লিখতাম
নতুন সিম ভইরা সিমপ‍্যাথি
কুড়াইতাম আপনারে নিয়া
ডুব দিতাম ইত‍্যাদি

কিম্বা সিনেমা বানাবো বইলা দূরে সরতাম
সাইকোলজিস্টের সামনে বইসা ভাবতাম
সাইকেলে কি বেশি ধুলা জইমা গেছে?
ফুকো কি কেবলই নেইমড্রপিং?
তুমি কি কেবলই ট‍্যাগোর সঙ?

কিন্তু রাতে আপনি কার হাত ধইরা
পালায়া গেলেন আমার ইনসিকিউরিটির দোহাই
মায়েরে বাপ তো একটা ঢাকাই এক্সপ্রেশন মাত্র

প্রিয় অন্ধ ইগোচোদা, আপনি ডুবতেছিলেন
অন্তমিলে। ডুবতে রাজি ছিলেন আপনি
আমিও লঞ্চডুবিতে খাবি খাইতেছিলাম
আমার অনার্সের সার্টিফিকেট নিয়া
স্বপ্নে — স্বপ্নেই তো এইসব হয়, নাকি?

অথচ
স্বপ্না আমার মায়ের নাম
মিলন আমার খালা আর
মামার নাম শাকের

বরফে তা দিলে যে পানি হয় এইটা
একটা সংসার জ্ঞান যা ওভাররেইটেড