Prose poem /
১০২.৯ / পরিচয় আজ বিপন্ন
যার জন্য তোমার পরিচয় আজ বিপন্ন যদি তুমি জানতা যে ভিখ আশায় তার পদতলে বন্ধক রাখি চূড়ান্ত বাজেট ও শ্রুতিচিত্রনাট্য যদিও তোমারে নিয়া আমার হয় অহর্নিশ সমমর্মিতা তবু তোমার গল্প বেচি আনাতোলিয়ায় আইবেরিয়ায় মায় সাদাশিষ্য চামড়ায় আর তায় কলিজায় করে ছটফটানি বুকে ধড়ফড়ানি তবে সাধ-না-মিটিলো-আশা-না-ফুরিলো-ভ্যানিটি-ফুরায়ে-যায়-মা গাওয়া শেষে সকল গর্বিত গরিবের হাতে থাকে ভ্যানিটি ব্যাগ ফলে মর্মিতা ক্রমশ পরিণত হয় একটু শোচনা একটু বেদনা একটু করুণা মিশানো এক ফুলারিন শরবতে যা তুমি পাত্তা দাও না কারণ তখন ব্যস্ত থাকো জুমচাষের ছবি আঁকতে কিম্বা নিজেরে পাও মনোনয়নপত্রজাত কলরবের ভিকটিম হিসাবে যা কাগজে-পোর্টালে পাঠ কইরা সমতল্লাটের স্যাপিয়েন্সগণ করেন ঘোঁৎ ঘোঁৎ আওয়াজ আর তাতে পরাণে পুনরায় জন্ম নেয় ছাপান্ন হাজার বর্গমাইলের নির্মিত অপরাধবোধ যেই জন্য এই চিরকুট লিখা যে তুচ্ছ তুচ্ছ লালসা সামাল দিতেই আমি উৎখাত হই আলফা মেইলের মেহেরবানি থেইকা যদিও বড়লোকি প্রতিমার আশায় হামেশা খুইলা রাখি মেইলের বাক্স আর অবসরে মুতি তার দ্বান্দ্বিক ভাবমূর্তিতে যার জন্য তোমার পরিচয় নিয়ত বিপন্ন