Skip to main content

Ishtiaque Zico

Field note /

ইনস্ট্যান্ট

অধমের খায়েশ, একটু ফেসবুকে লিখবো। মানে, চলতি ইস‍্যু নিয়া। একটু জনপ্রিয়তা পাইতে/কুড়াইতে আমারও কি ইচ্ছা করে না? লাইক। কমেন্ট। শেয়ার। ফলোয়ার। দিনশেষে সেগুলা গুনা। উফ।

কিন্তু মুশকিল হইলো, এত এত ইস‍্যু। তারা এই আসে, এই ফুরুৎ। একটু যে ভাববো, নিজের সঙ্গে বাহাস করবো, তার সময় কই?

গুরু বলেন,

১. বোকাচো, কায়দায় গলদ তোর; ইনস্ট‍্যান্ট সাপ্লাই দে।

২. নো একশন। খালি রিএকশন দিবি। রি-রিএকশন।

৩. বি জাজমেন্টাল। হয় লীগ, নয় লীগ। অপশন দুইটাই।

৪. নিজের ইমো ব্লেন্ড করবি। টোন স‍্যাটায়ার। খাবে।

৫. বিনয়ের ভেক ধরবি। বিক্রয়যোগ্য। বি কাইন্ড। ইগো, গো!

৬. মতামত পরে। আগে প্রশ্ন উস্কাবি। কেন-কীভাবে টাইপ, ইউ নো।

৭. হিরো হইতে ভিলেন লাগে। ভিলেনের কাজ এপ্রিসিয়েট করবি। হিরোর মতো।

৮. লাইক পরে। আগে কমেন্ট। বাহাসে মাতবি। একই পারসোনায়।

৯. যা গোপনযোগ‍্য, তাই প্রকাশযোগ‍্য। প্রকাশ কর। গোপনোকথাটিরবেনাড‍্যাশ।

১০. যা ভালো, তা কেন মতিকণ্ঠের দখলে থাকবে? তুইও শেয়ার কর না!

ঢাকা টু কান। গরম। শ‍্যামলকান্তি। থেমিস। ম‍্যানচেস্টার। আপন। পাহাড়। মোরা। আইসিসি। বাজেট। এখন রামাদান। রাতে সাহরি। সব চইলা যাইতেছে চোখের সামনে।

প্রতিক্রিয়া জানাইতে হবে অধমের। ওহ সময়, ওহ ইনস্ট‍্যান্ট, ওহ ইস‍্যু। আজকে যা নিউজ, কালকে তা মিথ। মিথ মেকার হইতে হবে।

ঢাকায় আজ বৃষ্টি হবে। বাণী দিলাম। ফলবে।

মেঘ ডাকে। গুরুগুরু। ইনস্ট‍্যাস্ট। গলবে।

ভালো থাইকেন। ইনস্ট‍্যাস্ট। 🙂