Field note /
জল নাকি পানি
… যাহা জল/স্নান, তাহা পানি/গোসল?
পুরান নিরীহ একটা প্রশ্ন। চ্যাগায়া উঠলো।
পাসপোর্টে/বিশ্বাসে/আচারে যদি ইসলামের আলামত পাই, ডাকি ভাই/আপা/বুবু। হিন্দু বা অ-ইসলাম বুঝলে দাদা/দা/দিদি/দি। বাইনারি গাছটা যেন মগজে ইনস্টল কইরা দেওয়া। হয় আমরা নয় অপর।
বাঙলায় ডাকাডাকির এমন পরম্পরা কেন, ইতিহাস কী, ডিয়ার সেকু+ননসেকু ব্রো/সিস?
Note: প্রাসঙ্গিক একটা ঘটনা মনে পড়লো। শুধু জিকো নাম শুইনা এক অপরিচিতজন ডাকা শুরু করলেন জিকো দা। পরে সামনাসামনি দাড়ি দেখে মনে হয় সন্দেহ হয়। পুরা নাম জানতে চাইলেন। ইশতিয়াক নাম শোনার পর থেকেই খুশিতে ভাই ডাকা শুরু। আবার নিজ থেকে সরিও বললেন। সরি হবার কারণ, তাঁর ভাষ্যমতে, তিনি ভাবছেন পাসপোর্টে খ্রিস্টান।